কবিতা
তোমাকে ভুলে গেছি আমি
- সাগর আল হেলাল
তোমাকে ভুলে গেছি আমি
ভুলিনি তোমার চুলের গন্ধ ঘাম শরীরের মসৃণ উদ্যান;
আকাশ চলে গেছে পাতালে
তোমার গরম নিঃশ্বাসের উত্তাপ
আজও বিহ্বল করে কখনো কখনো
ভুলে যাওয়া হয়নি শুধু
জীবনের এই সামান্য অংশ;
তোমার আটপৌরে শাড়ি পরা উদোম কোমর
পায়ের আলতা হাতের মেন্দী
কপালের বাম পাশে ঝুলে থাকা কয়েক গোছা চুল
টোলপড়া গালের নরোম শাসন
জমে আছে শুধু এই মনের কোণে খুব গোপনে;
তোমাকে ভুলে গেছি আমি
ভুলিনি তোমার ড্যাবড্যাবে চোখ কাজল ভ্রু
কাছে আসার প্রিয়তম পদক্ষেপ,
আর, তোমার চোখের ভাষা প্রেমের অধর
শাসন আর আদরে চোখের রং পরিবর্তনের খেলা;
তোমাকে ভুলে গেছি আমি
ভুলিনি তোমার কোনো অধ্যায় আমার জীবনের….
-
অনেক সুন্দর হয়েছে তো
ReplyDelete